পেট্রোল পাম্প মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ও স্কুটি ছিনতাই
দি নিউজ লায়নঃ এক বেসরকারি ঠিকাদার সংস্থার কর্ণদারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ও স্কুটি ছিনতাই করল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে। কোচবিহারের তুফানগঞ্জ এক নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকার একটি পেট্রল পাম্পের মালিকে হামিদ মিয়া রবিবার রাতে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।
বাড়ির কাছাকাছি যেতেই দেওচড়াই বাজার সংলগ্ন এলাকায় তাকে চারজন বাইক নিয়ে ঘিরে ধরে এবং মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার দুটো মোবাইল ও নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এমনকি দুষ্কৃতীরা হামিদ মিয়ার স্কুটি নিয়ে চম্পট দেয় |
এর হামিদ মিয়া সঙ্গে সঙ্গে কিছু লোকজন নিয়ে দুষ্কৃতীদের পেছন পেছন ধাওয়া করে চিলাখানা পর্যন্ত জান |কিনতু না দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেন তুফানগঞ্জ থানায়, ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ, হামিদ মিয়ার মোবাইল নম্বর লোকেশন ট্র্যাক করে এক দুষ্কৃতী ও একটি পালসার বাইক আটক করেন |

Post a Comment